কুরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত চায় মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া

by hsnalmahmud@gmail.com

সম্প্রতি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপুর্ব পাল নামক জাহান্নামের কীট কুরআনের অবমাননা করে বড় ধৃষ্টতাপূর্ণ আচরণ ও নিকৃষ্ট কাজ করেছে। আমি মনে করি এটা একটি গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে যেমন কুচক্রী মহল ষড়যন্ত্র করে চলছে তেমনি এদেশে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে বার বার আঘাত হেনে গভীর চক্রান্ত করে যাচ্ছে। এই ধরণের ষড়যন্ত্রকারীদের ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহুইয়া

শনিবার (০৪ অক্টোবর ২০২৫ ঈ.) বাদ মাগরিব ঢাকার দারুল উলুম আমিন বাজার মাদরাসার উদ্যোগে আয়োজিত এক মাহফিলে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি আরো বলেন, ইসলামের পবিত্রগ্রন্থ কুরআনকে অবমাননা করার মতো ঘৃণ্য কাজ কোনোভাবেই সহ্য করা যায় না। একজন ছাত্রের দ্বারা এমন ধৃষ্টতাপূর্ণ অপকর্ম প্রমাণ করে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষার মারাত্মক অভাব। অতএব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জোর দাবি জানাচ্ছি, অতিদ্রুত তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এবং ভবিষ্যতে যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এমন ঘৃণ্য দুঃসাহস আর কেউ না দেখায়, সে বিষয়ে দেশের সকল প্রতিষ্ঠানে কঠোর আইনগত নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। যে দেশে পবিত্র কুরআন অবমাননা হয় অথচ সরকার নীরব থাকে, সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই, অবিলম্বে তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। আমরা শান্তি প্রিয় মুসলমান। কিন্তু বারবার আমাদের ধর্মীয় অনুভূতি নিয়ে উপহাস করা হচ্ছে। আইনগত ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ তৌহিদী জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন যাকারিয়ার সভাপতিত্বে ও ঢাকার “দারুল উলূম আমিন বাজার মাদরাসা”র মুহতামিম মাওলানা মুহাম্মদ যাকারিয়ার সঞ্চালনায় উক্ত মাহফিলে বক্তব্য রাখেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।

উক্ত অনুষ্ঠানে দুআ পরিচালনা করেন আরজাবাদ মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুস।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222