হাসিনা ও ১০ শিল্পগ্রুপের বিরুদ্ধে তদন্ত করবে আন্তর্জাতিক ১২ প্রতিষ্ঠান

by amirulislamluqman20@gmail.com

পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগ্রুপের বিরুদ্ধে যৌথ অনুসন্ধান চলছে। অনুসন্ধান কাজ এগিয়ে নিতে আন্তর্জাতিক ১২টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (৬ অক্টোবর) ব্যাংকগুলোর সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। এসময় প্রায় ৩০টির বেশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

বৈঠকে শেষে ইসলামী বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান বলেন, আমরা আন্তর্জাতিক ল’-ফার্ম ও অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠান (মোট ১২টি) এনগেজ করলে তারা টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নাম ছাড়াও পাচারের সঙ্গে সংশ্লিষ্ট তালিকায় রয়েছেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো, বসুন্ধরা, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন, জেমকন, নাবিল, সামিট প্রভৃতি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222