যদি-কিন্তুর ওপর টিকে আছে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপের ভাগ্য

by Nur Alam Khan

হংকং, চায়নার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর অনেক যদি-কিন্তুর ওপর টিকে ছিল বাংলাদেশের ভাগ্য। তবে সিঙ্গাপুরের কাছে ভারতের পরাজয়ে নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের বিদায়। এএফসি এশিয়ান কাপ বাছাই থেকে মূল পর্বের টিকেট পাওয়া হবে না হামজা চৌধুরি, জামাল ভূঁইয়াদের।

বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার পর ঘরের মাঠে সিঙ্গাপুরকে স্বাগত জানায় ভারত। ম্যাচের ১৪ মিনিটে গোল করে এগিয়ে গেলেও, শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় তারা। সিঙ্গাপুরের হয়ে জোড়া গোল করেন সং উই-ইয়ং।

বিজ্ঞাপন
banner

বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার ম্যাচে ভারত ও বাংলাদেশের নামের পাশে সমান ২ পয়েন্ট। তাদের পক্ষে আর হংকং, চায়না বা সিঙ্গাপুরকে টপকে গ্রুপের শীর্ষস্থান দখল করা সম্ভব নয়।

এই গ্রুপ থেকে মূল পর্বের লড়াই এখন মূলত হংকং, চায়না আর সিঙ্গাপুরের মধ্যে। দুই দলই ৪ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। সামনে মুখোমুখি লড়াইয়ে নামার কথা তাদের। সেই ম্যাচেই নির্ধারণ হয়ে যেতে পারে, সি গ্রুপ থেকে মূল পর্বে যাওয়া দলের নাম।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222