রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

by Fatih Work

গত ২৪ ঘন্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ (আট) নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো, ফেনী জেলার দাগনভূঁইয়া থানার আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান পিপুল (২৫), তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য আসিবুল হক অর্নব (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রহিম পলক (২৫), ফেনী জেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সদস্য সাকের আলম (২৪), চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো: জহুরুল ইসলাম (৪৩), যাত্রাবাড়ী ইউনিট ৬৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোকাররম হোসেন (৪৮) ও ওয়ারী থানা ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াসমিন রহমান (৪৮)।

বিজ্ঞাপন
banner

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ডিবি উত্তরা বিভাগের একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে একরাম হোসেন, আদনান পিপুল, আসিবুল হক অর্নব, সজিব রহিম পলক ও সাকের আলমকে গ্রেপ্তার করে। একই দিন ডিবি-রমনা বিভাগের একটি টিম বিকাল ৫টায় রাজধানীর গাবতলী এলাকা থেকে জহুরুল ইসলামকে ও রাত ১১টায় যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মোকাররম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ। ইয়াসমিন রহমানকে বিকাল ৩টায় টিকাটুলি কেএম দাস লেন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল ও নাশকামূলক কার্যক্রম পরিচালনা করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222