সামাজিক নেতৃত্ব দিতে হলে মাদরাসাগুলোর কালেকশন পদ্ধতি বদলাতে হবে: শায়খ মহিউদ্দিন ফারুকী

by hsnalmahmud@gmail.com

আতাউল্লাহ নাবহান মামদুহ >>

সামাজিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে মাদরাসা সমূহের অর্থ সংগ্রহ বা কালেকশন পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদ শায়খ মহিউদ্দিন ফারুকী।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এ দেশে কালেকশন সবাই করে, কিন্তু পদ্ধতির কারণে বদনাম কেবল মাদরাসাওয়ালাদের ঘাড়ে পড়ে। ‘ইআনত’, ফান্ডরাইজিং বা যাকাত ফান্ড গঠনও তো আসলে কালেকশনই—এসব করেই দেশের বড় বড় ইসলামী রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানগুলো টিকে আছে।’

ফারুকী আরও বলেন, ‘শুধু পদ্ধতির কারণে মাদরাসাসমূহের কালেকশনকে মানুষ ভিক্ষাবৃত্তি হিসেবে দেখে খাটো করছে।’

তিনি মাদরাসাগুলোকে সুনামের পথে আনতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান—

  • চামড়া কালেকশন থেকে বিরত থাকা। প্রয়োজনে মাদরাসাভিত্তিক বুথ গড়ে তোলা, যেখানে ব্যক্তি নিজে এসে চমড়া দিয়ে যাবে।
  • রাস্তা আটকিয়ে বা টুল বসিয়ে মাইক দিয়ে মাহফিলের টাকা তোলা বন্ধ করা,
  • বাসে বাসে রশিদ নিয়ে টাকা তোলা বন্ধ করা,
  • বাড়িতে গিয়ে চাল বা অন্য সামগ্রী সংগ্রহ বন্ধ করা।

তার মতে, ‘অন্যান্য অনেক নেতৃত্বগুণের পাশাপাশি ফান্ড সংগ্রহ ব্যবস্থার এই পরিবর্তন মাদরাসাসমূহকে সামাজিক নেতৃত্বের জায়গায় ফিরিয়ে আনতে পারে।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222