হিলফুল ফুযুল পাঠাগারের লোগো উন্মোচন অনুষ্ঠান

by Fatih Work

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

শিক্ষা, সমাজ, বিকাশ এ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (৩১ অক্টোবর) হিলফুল ফুযুল পাঠাগারের লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মুন্সিগঞ্জ সিরাজদিখানের শেখরনগর-বাহেরচরে অবস্থিত হিলফুল ফুযুল পাঠাগার পরিবার, পাঠাগারের নিজস্ব লোগো উন্মোচন করেন।  জামিয়া শেখ আব্দুল্লাহ মাদরাসার শিক্ষার্থী মুহাম্মাদ রহমতুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।মুহাম্মাদ ইয়ামিনের পরিচালনায় ও সঞ্চালনায় সকাল দশটায় শুরু হয়ে ওই অনুষ্ঠানটি চলে এগারটা পয়তাল্লিশ পর্যন্ত।

বিজ্ঞাপন
banner

এসময় উপস্থিত ছিলেন, রানা হোসাইন, রুমান হোসাইন, মাহবুবুর রহমান শুভ, নাহিদ হাসান, রবিন আহমেদ, মাওলানা ইমরান, আরিফ আহমেদ, ফারহান হাবিব, মাহিম, রহমতুল্লাহ, আব্দুল করিমসহ আরো অনেকে।

রানা হোসাইনের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে লোগো উন্মোচনের এ অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজকরা পাঠাগার সদস্য ও অতিথিদের জন্য মেহমানদারীর ব্যবস্থা রেখেছিলেন। বিক্রমপুর ২.০ পেজ ছিল অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার।

বিশেষ দ্রষ্টব্য: লোগোটি তৈরী করেছেন সিনিয়র ডিজাইনার হাফিজুর রহমান ইমন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222