শামীম ওসমান, মহেশপুর, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা ও মহেশপুর-কোঁটচাদপুর উপজেলা এবং পৌর বিএনপির নেতা কর্মীদের যৌথ মতবিনিময় সভায় সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ঝিনাইদহ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।
শুক্রবার বিকালে মহেশপুর উপজেলার খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সভাপতি এড. এম এ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ -৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কেন্দ্র কমিটির তথ্য ও গবেষণা সহ-সম্পাদক মো. আমিরুজ্জামান খাঁন শিমুল, কেন্দ্র কৃষক দলের যুগ্ম সহ সম্পাদক মো. ইন্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা সভাপতি মেহেদী হাসান রনি, ভার্চুয়ালে বক্তব্য রাখেন সাবেক জাসাসের সা. সম্পাদক কন্ঠ শিল্পী মনির খান। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা সেক্রেটারী মো. জাহিদুজ্জামান মনা।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলার সভাপতি আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, মহেশপুর পৌর বিএনপির সভাপতি এড. আমিরুল ইসলাম খান চুন্নু, মহেশপুর উপজেলার সা. সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলার সাধারণ সম্পাদক লিয়াকত আলি, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও কোঁটচাদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম। বক্তারা বলেন, “ঝিনাইদহ-৩ আসনটি পুনরুদ্ধারের জন্য সকলেই এক সাথে কাজ করতে হবে। এখানে কোন বিভেদ সৃষ্টি করা যাবে না। মানুষের দ্বারে দ্বারে যে ভোট চেয়ে ঝিনাইদহ- ৩ আসনে ধানের শীষকে বিজয় করতে এখন থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব” বলে সকলে প্রতিশ্রুতি দেন।
এমএআর/
