শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে শেরপুর বকশিগঞ্জ সড়কে মিছিলটি নিয়ে সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের শেষে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। এ ঘটনার প্রতিবাদে একই রাতে বিক্ষোভ করে জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ বাবু জানান, নিষিদ্ধ সংগঠনের লোকজন মশাল মিছিল করেছে বিষয়টি গুরুতর। একটি পলাতক সংগঠন কিভাবে এখনো শেরপুরের বুকে মিছিল করার সাহস পায়। আমরা তাৎক্ষণিক নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে মিছিল করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানিয়েছি, চব্বিশের আন্দোলনে আমাদের ভাইবোনদের ওপর যারা হামলা চালিয়েছে, হত্যা করেছে দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।
এদিকে জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া জানান, আমার শহীদ ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে মিছিল করে? এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান জানিয়েছি, দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। নাহলে নির্বাচনের আগ-মুহূর্তে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। আমরা গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি।
এনআর/
