সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ

by naymurbd1999@gmail.com

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা পুলিশ।

উদ্ধারকৃত শিশুরা হলো- তানিম আহাম্মেদ (১২) আব্দুল হাকিম (১২) তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।

বিজ্ঞাপন
banner

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (২ নভেম্বর ২০২৫) সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান পরিচালনা করে উল্লিখিত শিশুদেরকে উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল।

উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222