উত্তর আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে পাকিস্তান

by hsnalmahmud@gmail.com

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফের কাছে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় আফগান জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।- খবর আরিয়ানা নিউজের

আরিয়ানা জানায়, সোমবার এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া বার্তায় শাহবাজ শরিফ বলেন, “উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে আমাদের আফগান প্রতিবেশীদের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত।” তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণ আমাদের আফগান ভাই-বোনদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।”

৬.৩ মাত্রার এ ভূমিকম্পে বালখ ও সামাঙ্গান প্রদেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। এতে শতাধিক মানুষ হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা টানা ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

অনুবাদ: আমানুল্লাহ নাবিল

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222