বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনের বিএনপির দলীয় এমপি প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নরসিংদী-৩ আসন থেকে মনজুর এলাহী এগিয়ে রয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ৪টি আসনের নাম ঘোষণা করেন। নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অপরদিকে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দল থেকে প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা না করায় আপাতত ওই আসনে বিএনপি প্রার্থীতা স্থগিত রয়েছে। তবে কেন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তা এখনও জানা যায়নি। শিবপুরের তৃণমূলরা মনে করেন দলের প্রধান অচিরেই নরসিংদী-৩ আসনে একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবেন বলে আশা করছেন। জানাগেছে, নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগের শাসন আমলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগনের ভোটে টানা দুইবার উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। তিনি নরসিংদী চের্ম্বাব অব কমার্স প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জেলা বিএনপির সাধারন সম্পাদক বার বার কারা নির্যাচিত নেতা দানবীর মনজুর এলাহী। তিনি দলের দুঃসময়ে ২০১৮ সনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। তাকে মনোনয়ন দিলে এ আসনটি ধানের বিজয় নিশ্চিত করতে পারবে দলীয় নেতাকর্মীরা ধারনা করছেন।
এমএআর/
