আমানুল্লাহ নাবিল মামদুহ >>
পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শুক্রবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে সারজিস আলম লিখেন, “মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে ও সার্বিক ব্যবস্থাপনায় গতকাল আমি মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই সফরের অংশ হিসেবে প্রথম তিন দিন সৌদি আরবে এবং পরবর্তী তিন দিন মিশরে অবস্থান করব ইনশাআল্লাহ।”
তিনি আরও লেখেন, “সফরকালে দুই দেশের প্রবাসী ভাই-বোন, অভ্যুত্থানের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করব। পাশাপাশি আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেব। এছাড়া মিশরের রাফা সীমান্তে শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য স্বেচ্ছাসেবামূলক কিছু কার্যক্রমেও অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। দোয়া চাই।”
তার সফরসঙ্গী মুফতি উমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “আল্লাহর সন্তুষ্টি ও আত্মিক প্রশান্তির উদ্দেশ্যে সারজিস আলম ভাই উমরা পালনে গেছেন। আমরা তার সুস্বাস্থ্য ও নিরাপদ সফরের জন্য সকলের দোয়া কামনা করছি।”
জানা গেছে, সারজিস আলম বৃহস্পতিবার (৬ নভেম্বর) উমরা পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। সৌদি আরবে তিন দিন অবস্থান শেষে তিনি মিশরে যাবেন।
হাআমা/
