প্রখ্যাত আলেম হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সড়ক দুর্ঘটনায় আহত

by amirulislamluqman20@gmail.com

প্রখ্যাত আলেম, বিশিষ্ট বক্তা ও রাজধানীর বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

বর্তমানে তিনি বগুড়ার জামিল মাদরাসার সামনে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে মাওলানা আতাউল্লাহ নিজামীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন
banner

সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্র, শুভানুধ্যায়ী ও আলেমসমাজের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে। দ্রুত আরোগ্যের জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222