ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা

by amirulislamluqman20@gmail.com

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫০৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রবিবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ২টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ২০৪টি মোটরসাইকেলসহ মোট ৩৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫টি বাস, ১২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ১৭৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, ৫টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১৫টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩১৮টি গাড়ি ডাম্পিং ও ১১৭টি গাড়ি রেকার করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222