টিকটকে নিজেকে ‘রাসুল’ ও ‘মোহাম্মদ’ দাবি করায় যুবক আটক

by amirulislamluqman20@gmail.com

টিকটকে নিজেকে ‘রাসুল’ ও ‘মোহাম্মদ’ দাবি করায় মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে যুবককে পুলিশ আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মো. রাসেল ঢালী (২৩)। তিনি মোংলার ঢালিরখণ্ড এলাকার মো. কামরুল ঢালীর ছেলে এবং মাতা হালিমা বেগম। অভিযোগ রয়েছে, তিনি নিজের টিকটক আইডিতে নিজেকে ‘রাসুল’ ও ‘মোহাম্মদ’ দাবি করে ভিডিও প্রকাশ করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে মূর্তি পূজা না করার আহ্বান জানান। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে মোংলা থানার তদন্ত ওসি মানিক চন্দ্র গাইন বলেন, স্থানীয় লোকজন অভিযুক্তকে থানায় নিয়ে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার সুরক্ষা আইন অনুযায়ী এজাহার দায়ের করেন। আমরা তাকে আটক করে মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মীয় সম্প্রীতির এলাকায় এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222