জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই: ডা. শফিক

by amirulislamluqman20@gmail.com

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। কথা দিচ্ছি যে আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সব আসনে জামায়াতকে বিজয়ের বার্তা দিব না। আমি জামায়াতের বিজয় চাই না। জনগণের বিজয় চাই।

শনিবার (২২ নভেম্বর) বিকালে চট্টগ্রাম কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

জামায়াতের আমির বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না, ইনশাল্লাহ।

ডা. শফিকুর রহমান বলেন, এদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য। আরও যারা আছেন জাতি-উপজাতি সবার জন্য। বাংলাদেশের সীমানার মধ্যে বসবাস করেন, তাদের জন্য। আমাদের যুদ্ধ হবে এ দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্বৃত্তের বিরুদ্ধে। এই যুদ্ধ আপসহীন। এই যুদ্ধে আমরা কারো কাছে মাথানত করব না, ইনশাআল্লাহ। আমরা গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদের থামাতে পারবে না, আমরাও থামবো না। আমাদের চলা অব্যাহত থাকবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222