উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি

by Fatih Work

ডেস্ক রিপোর্ট :

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও আগরবাতিসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন
banner

শনিবার (২২ নভেম্বর) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি নামক স্থান হতে, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কালিয়ানী নামক স্থান হতে এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল নটিজঙ্গল মাঠ নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়া, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও আগরবাতি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার মাঠপাড়া নামক স্থান হতে এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালী পোষ্ট নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য নয়লাখ ৬৭ হাজার পাঁচশ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, “জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222