আফগানিস্তানে ইসলামি ব্যবস্থা দুর্বল করতে চায় পশ্চিমা দেশগুলো : হানাফি

by hsnalmahmud@gmail.com

ইমারাতে ইসলামিয়ার আমর বিল মারুফ ও নেহি আনিল মুনকার মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ খালিদ হানাফি বলেছেন, পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের লক্ষ্যই ছিল ইসলামি ব্যবস্থা ভেঙে দেওয়া, আর এখন তারা আফগানিস্তানের ইসলামি শাসনব্যবস্থাকে দুর্বল করে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।

কাবুল প্রাদেশিক প্রশাসনের সহযোগিতায় আমর বিল মারুফ মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ধর্মীয় আলেম, উপজাতীয় নেতা, ব্যবসায়ী, সমাজপতিরা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি গণমাধ্যমকে সত্য তুলে ধরার এবং সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

মোহাম্মদ খালিদ হানাফি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, যেন শত্রু আমাদের মধ্যে হস্তক্ষেপ করে বিভেদ ছড়াতে না পারে। আমি বিশ্বাস করি—আল্লাহ চাইলে—আফগান জাতি আর প্রতারিত হবে না।”

একই বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশাসনিক উপ-প্রধান আবদুস সালাম হানাফি বলেন, একসময় আফগানিস্তান বিভিন্ন বিচ্ছিন্ন ক্ষমতাকেন্দ্রে বিভক্ত হয়ে পড়েছিল, কিন্তু ইমারাতে ইসলামিয়া দেশটিকে পুনরায় ঐক্যবদ্ধ করেছে।

আবদুস সালাম হানাফি আরও বলেন, “এক সময় ছিল, এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে হলে দশ রকমের পরিচয়পত্র সঙ্গে রাখতে হতো; বিভিন্ন চেকপোস্টে সেগুলো দেখাতে হতো। মানুষ উত্তর থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ থেকে উত্তরে নির্বিঘ্নে চলাচল করতে পারত না।”

ইমারাতে ইসলামিয়ার প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দও বৈঠকে পাঠানো বার্তায় বলেন, জাতীয় ঐক্য ইসলামি শাসনব্যবস্থার টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারা ও সমাজ প্রতিনিধিরা শরিয়াহ আইন বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন। সূত্র: টোলেনিউজ

অনুবাদ: আমানুল্লাহ নাবিল

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222