জুরাইনে মাদক সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

by Fatih Work

রাজধানীর জুরাইনে মাদক সন্ত্রাসীদের গুলিতে পাপ্পু শেখ (২৭) নামের একজন সিএনজি চালক নিহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জুরাইন গ্যাস পাইপ এলাকার জব্বারের গলিতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

পাপ্পু শেখ মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামের মন্টু শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে জুরাইনের মিষ্টির দোকান গলিতে থাকতেন। তিন বছর বয়সী এক সন্তানের জনক ছিলেন।

নিহতের ছোট ভাই হৃদয় শেখ জানান, স্থানীয় মাদক কারবারি বাপ্পা ও তার সহযোগীরা পাপ্পুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাপ্পুর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, সন্ধ্যায় অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে পাপ্পু বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পরই তিনি পাপ্পুর গুলির খবর পান। পরবর্তীতে তিনি হাসপাতালে এসে তার স্বামীর লাশ শনাক্ত করেন।

কদমতলী থানার উপপরিদর্শক দেব কুমার দাস জানিয়েছেন, সিএনজি চালকের গুলির খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222