‘আগামী নির্বাচনে ইসলামকে মাইনাস করে কেউ ক্ষমতায় আসতে পারবে না’

by hsnalmahmud@gmail.com

আগামী নির্বাচনে ইসলামকে মাইনাস করে কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট আলেম জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের সম্মানিত খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া।

তিনি বলেন, ইসলামী শাসনব্যবস্থার মৌলিক নীতি হলো: ন্যায়, করুণা, জবাবদিহিতা ও জনকল্যাণের ভিত্তিতে—রাষ্ট্র পরিচালনা করা। তাতে দেশের সাধারণ নাগরিকরা বহু ইতিবাচক পরিবর্তনের সুফল পেতে পারে। যেমন,  জনগণ ন্যায়বিচারের নিশ্চয়তা পায়, ইসলামী নীতিতে বর্ণিত ন্যায়বিচার ক্ষমতাধর হোক বা সাধারণ সকলের জন্য একই মানদণ্ডে বিচার নিশ্চিত করা হয়। এতে দুর্নীতি, বৈষম্য, অন্যায় কমে আসে।

বিজ্ঞাপন
banner

আজ শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫ ঈ.) আল্লামা মুফতী গোলাম রহমানের সভাপতিত্বে মাগুরার “মারকাযুল উলূম ছয়ঘরিয়া” মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন বক্তব্য প্রদান করেন।

মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া বলেন, ‘ইসলামী শাসনব্যবস্থায় দুর্নীতি কঠোরভাবে দমন করা হয় এবং ন্যায্য ও জনস্বার্থমূলক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন হয় ফলে মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর আর্থিক চাপ কমে যায়, ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকরা সুবিধা পায়, সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত হয়, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ বৃদ্ধি পায়, শিক্ষা ও নৈতিকতার উন্নয়ন ঘটে, শরীয়াভিত্তিক শাসনে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার সংরক্ষিত হয়, সমাজে অপরাধ দমন, শৃঙ্খলা, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা হয়।’

ইমাম পরিষদ সভাপতি আরো বলেন, ইসলামের ন্যায়ভিত্তিক শাসন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়; বরং সকল নাগরিক—ধর্ম, বর্ণ ও অবস্থান নির্বিশেষে—সমান অধিকার পায়, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এতে অপরাধের হার কমে, শান্তিপূর্ণ সমাজ গঠন সহজ হয়। সুতরাং আগামী নির্বাচনে ইসলামকে ক্ষমতায় নেওয়ার তাওফীক আল্লাহ আমাদেরকে দান করুন, আমীন।

মুফতী আবুল বাশারের পরিচালনায় উক্ত মাহফিলে আরো বক্তব্য রাখেন ঢাকার মুফতী নূরুল ইসলাম নূরানী ও খুলনার মুফতী ইউসুফ আজাদী। উপস্থিত ছিলেন মুফতী ইউনুস আহমাদ, মুফতী আব্দুল্লাহ মুখতার, মুফতী আব্দুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুফতী মামুনুর রশীদ, মাওলানা আশরাফুজ্জামান প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222