194
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘ওসমান হাদীর হত্যাচেষ্টায় জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে। টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত প্রশাসন, সরকারের ভেতরের বাইরের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘সকল রাজনৈতিক দলকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। না হলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধা পাবে।’
এআইএল/
