জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর এলাকায় জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত গাড়িতে এসে বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। এ সময় আসবাবপত্র, মালামাল ও মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে যায়। গ্যারেজে রক্ষিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চাচা আকবর হায়দার চৌধুরীর ব্যাক্তিগত গাড়িটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

আকবর হায়দার চৌধুরী গতকাল রাতে জানান, তিনি অসুস্থ মানুষ। গতকাল শুক্রবার বাড়িতে এসে জুমার নামাজ আদায় করে বালু শাহ (র.) কবর জিয়ারত করে রাতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয় জানাতে পারি। আগুনের বিষয়টি জানতে পেরে ৯৯৯ ফোন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ততক্ষণে আগুনে প্রাইভেটকারটি পুড়ে যায়। আগুনে সাবেক এমপির বাড়ির ঘরের জিনিস পুড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুল ইসলাম।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222