ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আহতরা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন
banner

রবিবার (২৮ ডিসেম্বর) ২টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারা মাদ্রাসা সংলগ্ন এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সজোরে সংঘর্ষ বাধে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিচালিত অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে আজমিরী আমরিন নামের একজন নারী মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলেন- লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের মঙ্গল সিকদার এলাকার বাসিন্দা মো. মিজান (৩৮), এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার রিয়াজ উদ্দিন ও লালমোহন উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধি আজিমের মেয়ে আজমিরী আমরিন (২০)।

অন্য আহতরা হলেন- লালমোহন উপজেলার বাসিন্দা জয়নাল আহম্মেদের ছেলে তাজল (৪০), বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার দালাল বাড়ির মোশাররফ হোসেনের ছেলে ফারহান (১৪) ও লালমোহন উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধি খান আজিম।

দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের করা হয়। পরে ট্রাকটি বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের রাস্তা মেরামতের পর থেকে একের পর এক মৃত্যুর সংবাদ শুনছি, নতুন করে সিএনজি চালকদের বেপরোয়া গতিতে দিশেহারা আমরা। এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ভোলার পুলিশ সুপার (এসপি) শহীদুল্লাহ কাওসার ও বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করেছে। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে একজন পরবর্তীতে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222