কিশোরগঞ্জে ৩ জন অপহরণকারীসহ অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নীলফামারীর কিশোরগঞ্জে অপহরণের একইদিন সন্ধ্যায় মাদ্রাসাছাত্রী ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত ভুক্তভোগীকে মুশা বটতলা এলাকা থেকে উদ্ধার করে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করার কারণে ভুক্তভোগীকে অপহরণ করে গ্রেপ্তারকৃতরা।

অপহরণ মামলায় আটককৃতরা হলেন বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল শাহপাড়ার হাসেম আলীর ছেলে আশরাফ আলী (২৫), দুরাকুটি ডাকঘর পাড়ার তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন, একই গ্রামের সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান (২১)।
বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস।

মামলা সূত্র জানা যায়, মাদ্রাসায় যাওয়া আসার পথে গ্রেপ্তারকৃত আশরাফুল প্রায়ই প্রেমের প্রস্তাব দিত ভুক্তভোগী। এ ঘটনা ভুক্তভোগীর বাবা জানলে তিনি আশরাফুলকে বাধা দেন, এতে সে ক্ষিপ্ত হয়ে ২৯ ডিসেম্বর পরিকল্পিতভাবে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে মোটরসাইকেল আটকানোর চেষ্টা করা হলে তারা দ্রুত সেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ওই দিনেই সন্ধ্যায় মুশা বটতলা এলাকা হতে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়।

এসআই জাহাঙ্গীর জানান, “তাৎক্ষণিক তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে ওই অপহৃত ছাত্রীকে কিশোরগঞ্জ সদর ইউপির মুশা বটতলা এলাকা হতে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী ৩ জনকে গ্রেফতার করা হয়।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222