রাষ্ট্রীয় শোক ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি, বহুতল ভবনে আগুন

by Abid

রাষ্ট্রীয় শোক ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ফোটানোর কারণে রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এলাকার ওই ভবনে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে অবস্থিত ভবনটির একটি বড় অংশে আগুন জ্বলতে থাকে।

বিজ্ঞাপন
banner

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই শোক পালন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি কিংবা শোভাযাত্রা আয়োজনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন ব্যবহার বা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় ডিএমপি।

তবে এসব নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৬ উদযাপনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয় এবং ফানুস ওড়ানো হয়। রাত ১২টার আগেই শহরের একাধিক স্থানে এ ধরনের কর্মকাণ্ড চোখে পড়ে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222