79
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন।
আজ শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে তিনি জুমার নামাজ আদায়ের উদ্দেশে রাজধানীর বনানীতে নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে উপস্থিত হন।
তারেক রহমানের সঙ্গে সেখানে জুমার নামাজ আদায় করেন তার সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, সিএসএফের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
এআইএল/
