টঙ্গীতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক

by amirulislamluqman20@gmail.com

গাজীপুরের টঙ্গী থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মামুন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আজ রোববার (১১ জানুয়ারি) ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

আটক মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া মিরার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, মরকুন পশ্চিমপাড়ায় মামুন নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল রোববার ভোররাত পৌনে ৪টার দিকে মরকুন মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে তার দেয়া তথ্যমতে পূর্ব আরিচপুর সরকারবাড়ি রোডের সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাসার অপর ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে সিলিংয়ের উপর থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222