বাংলাদেশ কোন দিকে যাবে, ঠিক করবে আগামী নির্বাচন: প্রধান উপদেষ্টা

by Fatih Work

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা রাজনীতি করছে, আমি আশা করি তাদের অনেকেই নির্বাচনে জয়ী হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করানো হয়। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা এবং তাকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো। শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয় বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, দক্ষিণ এশিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো যায় না। শিক্ষা হতে পারে সেই শক্তি, যা এই অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222