টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ক্রিকেটাররাও ভারতের বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন। পাকিস্তানি যোগসূত্র থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র দলের ৪ ক্রিকেটারের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ভারত।
আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিকেটারদের পাকিস্তানি বংশোদ্ভূত হওয়াই ভিসা বাতিলের মূল কারণ। যুক্তরাষ্ট্র দলের ফাস্ট বোলার আলি খান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তার ভিসা প্রত্যাখ্যাত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া আরও দুই ক্রিকেটার এহসান আদিল ও মোহাম্মদ মহসিনের ভিসাও বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত, নামিবিয়া ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের ৪টি ম্যাচের মধ্যে ৩টিই ভারতের মাঠে নির্ধারিত। সূচি অনুযায়ী, ভারতের বিপক্ষে ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে, আর নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ ২টি চেন্নাইয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
