দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের বাইরে একটি টাউনশিপে শনিবার ভোরে বন্দুকধারীদের গুলিতে ৭ জন নিহত হয়েছেন। ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ‘মারিকানা এলাকায় গোলাগুলির ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন।
হামলায় আরো তিনজন আহত হন। ঘটনাটি মধ্যরাতের কিছুক্ষণ পর ঘটে এবং পুলিশ বলছে, এটি এলাকায় চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: ডেইলি অবজার্ভার।
এআইএল/
