জামালপুরে কোরআন অবমাননাকারী আকাশের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরে কোরআন অবমাননাকারী আকাশ (২৫) এর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরের দিয়াবাড়ি ও জঙ্গলপাড়া এলাকাবাসী এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

জানা যায়, জামালপুরে কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত স্থানীয় যুবক আকাশের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পৌর শহরের দিয়াবাড়ি পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় এলাকাবাসী। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জঙ্গলপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. রাসেল, হাফেজ মো. আব্দুল্লাহ, মাওলানা জাকারিয়া, মো. সোহেল হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা কোরআন অবমাননাকারী আকাশের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। আজ রাতে আগামীকালকের নতুন কর্মসূচি ঘোষণা করার কথাও জানান তারা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন বক্তারা।

উল্লেখ্য, কোরআন অবমাননার ঘটনা প্রকাশ হলে গতকাল রবিবার রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আকাশ মিয়াকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন- পবিত্র কোরআন অবমাননার অভিযোগে প্রথমে অভিযুক্ত আকাশকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়। পরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে আকাশের বড় বোন রানী বেগম (৩৮) কে আটক করে পুলিশ। আজ সোমবার আটককৃত দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222