30
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকালে পৌনে এগারোটায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন প্রধান উপদেষ্টা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
টিএইচএ/
