নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ভোটারদের উপচে পড়া ভিড়

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে ভোট শুরুর আগেভাগে দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নোয়াখালীর ছয়টি আসনের মোট ৮৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

নোয়াখালী-১ আসনে ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৮টি সাধারণ এবং ৫৩টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-২ আসনে ৭৩টি সাধারণ ও ৩৮টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। নোয়াখালী-৩ আসনে সর্বাধিক ৬০টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রসহ মোট ১৬৬টি কেন্দ্র। নোয়াখালী-৪ আসনে ১৯৮টি কেন্দ্রের মধ্যে ৪২টি অতি গুরুত্বপূর্ণ, নোয়াখালী-৫-এ ৫১টি এবং নোয়াখালী-৬-এ ১৭টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।

জেলার ছয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও জেএসডিসহ মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, “উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222