চট্টগ্রাম-১৬: জামায়াত প্রার্থী জহিরুল ইসলাম এগিয়ে

by Fatih Work

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

সর্বশেষ গণনায় তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন
banner

এ আসনে শুরু থেকেই দুই প্রধান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও গণনা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে জামায়াত প্রার্থী ব্যবধান বাড়াতে থাকেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এখনো সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। পূর্ণাঙ্গ ফল প্রকাশের পরই বিজয়ী প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222