আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প

by Abid

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত এবং নিজের কূটনৈতিক সাফল্যের এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রথম এক বছরের কাজের বিবরণ দিতে গিয়ে তিনি দাবি করেন, তার হস্তক্ষেপ না থাকলে দক্ষিণ এশিয়ায় এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধে অন্তত ৩৫ মিলিয়ন বা সাড়ে তিন কোটি মানুষের প্রাণহানি ঘটত। ট্রাম্পের মতে, তিনি প্রেসিডেন্ট হওয়ার ১০ মাসের মধ্যে অন্তত আটটি সম্ভাব্য যুদ্ধ থামাতে সক্ষম হয়েছেন।

ভাষণে ডোনাল্ড ট্রাম্প সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি না থাকলে ৩৫ মিলিয়ন মানুষের প্রাণ যেত।’ এমনকি তিনি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও মারা যেতেন বলে দাবি করেন ট্রাম্প।

বিজ্ঞাপন
banner

চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার প্রেক্ষাপটে ওয়াশিংটনের ক্যাপিটলে দেওয়া এই ভাষণকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। ভাষণের শুরুতেই তিনি আমেরিকার অর্থনীতির পুনর্জাগরণের কথা উল্লেখ করে বলেন, আমেরিকা তার স্বমহিমায় ফিরে এসেছে।

গত বছর বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত বিতর্কিত বাণিজ্য শুল্কনীতি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কেও নিজের ভাষণে আক্রমণ করেন তিনি। শীর্ষ আদালত তার শুল্কনীতির বড় অংশ খারিজ করে দেওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আদালতের রায়ের পরেও বিশ্বের বেশিরভাগ দেশ আমেরিকার সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী বাণিজ্য চালিয়ে যেতে আগ্রহী। বক্তৃতার এক পর্যায়ে ব্যক্তিগত আক্ষেপ প্রকাশ করে ট্রাম্প বলেন, তার দ্বিতীয় দফার প্রথম বছরটি আসলে তৃতীয় দফার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু পৃথিবীতে অনেক সময় আশ্চর্য ঘটনাও ঘটে যায়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222