কত রকম কসরত চলে করবে বিশ্বজয়
অথচ চোখের সামনে অনেক নিঃস্ব রয়।
মানবতাবাদী সেজে জানায় যে শত নিন্দা
ফুটপাথেই পড়ে থাকে বহু লাশ জিন্দা।
দায় সারা বক্তৃতা চলে যুবকের দোষ দিয়ে
অপকর্ম আজ সহজ কঠিন হয়েছে বিয়ে।
চাকরির বাজার খরা ব্যবসায় বড় মন্দা
নাই নাই শোনা যায় শুধুই সকাল সন্ধ্যা।
কিছু কিছু বাটপার আছে পুঁজি করে ধর্ম
মানে না মনে প্রাণে ব্যবহার করে সে বর্ম।
আশেকে রাসূল সেজে নিজের স্বার্থ খোঁজে
অন্যে গোল্লায় যাক আপন বুঝটাই বোঝে।
আল্লাহ নির্দেশ দিয়েছেন কুরআনের নূরে
ইসলামের সীমা থেকে যেয়ো নাকো দূরে।
রাসূলের পথে চললেই ঘুচে যায় সব ভ্রান্তি
একমাত্র আল্লাহর জিকিরেই হৃদয়ে শান্তি।
এনআর/
