জবি বাসে র‍্যাগিং ঠেকাতে কড়া হুঁশিয়ারি প্রশাসনের

by Abid

অনুপম আর্য (জবি প্রতিনিধি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহনে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য র‍্যাগিং ও যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৫ মে) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, নবীন শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের মানসিক বা শারীরিক হেনস্তা করা হলে তা র‍্যাগিং হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ক্লাস গত ৩ মে থেকে শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আগমনের সাথে সাথেই বিভিন্ন বাসে সিনিয়র শিক্ষার্থী কিংবা তথাকথিত ‘বাস কমিটি’র প্রভাব খাটিয়ে হেনস্তা করার কিছু অভিযোগের প্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রশাসন বলছে, কোনো শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার বা ভয়ভীতি প্রদর্শন করা শৃঙ্খলা পরিপন্থী এবং এটি প্রচলিত আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ের সম্মান ও স্থিতিশীলতা বজায় রাখতে পরিবহন দপ্তর বিশেষ নজরদারি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বাসে যাতায়াতকারী নবীন শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তা র‍্যাগিং হিসেবে গণ্য হবে। এই ধরনের কার্যক্রমে কারো সম্পৃক্ততা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্র-ছাত্রীদের সহযোগিতা কামনা করার পাশাপাশি যেকোনো অভিযোগ সরাসরি পরিবহন দপ্তরকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222