নরসিংদী জেলা পরিষদে অনুদানের চেক বিতরণ, অসহায়দের মুখে হাসি

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী): মানবিকতা আর সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নরসিংদী জেলা পরিষদ। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি সমাজের অসহায়, দুস্থ ও চিকিৎসা সহায়তা প্রত্যাশী মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদের উদ্যোগে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) জেলা পরিষদের মিলনায়তনে এক আন্তরিক ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৮ জন সুবিধাভোগীর মাঝে মোট ৫ লাখ ৫ হাজার টাকার অনুদান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের চেক তুলে দেওয়া হয়। বিতরণকালে উপস্থিত অতিথিদের করতালি আর সুবিধাভোগীদের কৃতজ্ঞতায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
banner

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহী। এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, প্রধান প্রকৌশলী নুর ই এলহাম এবং হিসাবরক্ষক মো. রোমান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মঞ্জুর এলাহী বলেন, মানুষ মানুষের জন্যএই চিরন্তন সত্যকে হৃদয়ে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সমাজের অনেক মানুষ নীরবে কষ্ট সহ্য করেন কিন্তু সাহায্যের কথা বলতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য। জেলা পরিষদের এই উদ্যোগ শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি ভালোবাসা ও সহমর্মিতার এক জীবন্ত উদাহরণ। এই সহায়তা মানুষের কঠিন মুহূর্তগুলো কিছুটা হলেও সহজ করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222