রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী): নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এর সরাসরি দিক-নির্দেশনায় রায়পুরা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৫ কেজি গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত ১১ মে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

অভিযানিক সূত্র জানায়, গত ১১ মে রাত ১১টার দিকে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রতনপুর বাজার সংলগ্ন ভাই ভাই গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে। এসময় আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আলামিন কিশোরগঞ্জের ভৈরব থানার আমলাপাড়া এলাকার নীল মিয়ার ছেলে।

এর আগে বিকেলে উপজেলার মাহমুদাবাদ এলাকার লিজা জর্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি করাকালীন ৫ কেজি গাঁজাসহ আব্দুল আজিজ (২৮) নামে আরও একজনকে গ্রেফতার করে এসআই (নিরস্ত্র) তাজুল ইসলামের নেতৃত্বাধীন টিম। উদ্ধারকৃত এই গাঁজার বাজারমূল্য ১ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃত আব্দুল আজিজ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তরশিক গ্রামের বাসিন্দা।

একই দিন বিকেলে অপর এক অভিযানে চরসুবুদ্ধি ডেঙ্গ পাড়া এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এসআই (নিরস্ত্র) দিবস কুমার মৃধা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার জনৈকা হামিদার বসত ঘরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন। গ্রেফতারকৃত জুয়েল স্থানীয় ইদ্রিস আলীর ছেলে। নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ ও জেলা গড়তে পুলিশের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222