ময়মনসিংহ সিটির কুরআন ও হাম-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মঙ্গলবার

by Masudul Kadir

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এবং ‘ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র সহযোগিতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত বৃহৎ পরিসরের ‘হিফজুল কোরআন, কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে নগরীর ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠিত হবে ‍পুরস্কার বিতরণী।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহের বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহমান হাফিজ্জী, মাওলানা এমদাদুল হক, মাওলানা আব্দুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মুহাদ্দিস ও লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। আরও উপস্থিত থাকবেন সিনিয়র সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ ও জহির উদ্দিন বাবর।
কেরাত পাঠ করবেন ক্বারী এ কে এম ফিরোজ ও ক্বারী জহিরুল ইসলাম। নাশিদ পরিবেশনায় থাকবেন তাওহীদ জামিল ও তাহসীনুল ইসলাম।

দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিভাবানদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার মাদরাসা শিক্ষার্থীদের ইসলামি জ্ঞান, কোরআন তেলাওয়াতের দক্ষতা এবং নাশিদ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই প্রথমবারের মতো অনুষ্ঠিত বৃহৎ পরিসরের প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে অনুষ্ঠিত হবে এবং নতুন প্রজন্মকে ইসলামি শিক্ষায় অনুপ্রাণিত করবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222