ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে এক সরকারি সফরে এই দুই শীর্ষ কূটনীতিক বৈঠকে বসেন।

ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আরিয়ানা নিউজ জানায়, বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক, অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন
banner

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর থেকেই তেহরান ও কাবুলের মধ্যে কূটনৈতিক যোগাযোগ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং শরণার্থী ইস্যুর মতো বিষয়গুলো এই দুই প্রতিবেশীর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বরাবরই বেশ গুরুত্ব পেয়ে আসছে। গতকালের বৈঠকেও এসব আঞ্চলিক ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে। সূত্র: আরিয়ানা নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222