পাহাড়ধসে কাপ্তাই-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: টানা অতিবৃষ্টির কারণে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের মতিপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পাহাড়ের মাটি সড়কে ধসে পড়ায় ঐ রুটে সরাসরি যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া এলাকায় বুধবার গভীর রাতে ভারী বৃষ্টির ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

বাঙ্গালহালিয়া সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ জানান, মতিপাড়া এলাকায় সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি জমে থাকায় সব ধরনের ভারী ও যাত্রীবাহী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে জরুরি প্রয়োজনে কিছু হালকা যানবাহন বিকল্প পথ হিসেবে দংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই সড়ক থেকে মাটি সরিয়ে যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করেছে। দ্রততম সময়ের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222