পৃথিবীর কোনো শক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারবে না: গাজী আতাউর রহমান

by Fatih Work

পৃথিবীর কোনো শক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, কোনো বিদেশি বা পৃথিবীর কোনো শক্তি এদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে বসাতে পারবে না। ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়ে দেশকে স্বাধীন ও মুক্ত করেছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন দক্ষিণ শাখার সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছরের নয়, বিগত ৫৩ বছরে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেউ সঠিক ভাবে দেশ পরিচালনা করেনি, সবাই নিজেদের জন্য ধান্দা ও লুটেপুটে খেয়ে ক্ষমতা কুক্ষিত করে রেখেছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ১৯৭১ সালের পর থেকে যারাই ক্ষমতায় ছিলো সবাই ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ও বিরোধী দলকে দমন করার জন্য রাষ্ট্র শাসন করেছে। আন্তরিকভাবে কেউ কাজ করেনি।

সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, একদল চাঁদাবাজকে বিদায় করেছি। আরেক চাঁদাবাজকে আমরা ক্ষমতা দেখতে চায় না। এজন্য সংস্কার প্রয়োজন ও জরুরি।

নোয়াখালী জেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্যে দেন, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিনের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222