বাংলাদেশ থেকে নেপাল যেতে কোনও অগ্রিম ভিসার প্রয়োজন নেই। আপনি কাঠমুন্ডু যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের ফ্লাইটে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন। এখানেই মানি এক্সচেঞ্জ সুবিধা রয়েছে, তবে ডলার রেট কম হতে পারে।
কাঠমুন্ডু থেকে আপনার ভ্রমণ শুরু করতে পারেন। শহরের মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান যেমন বসন্তপুর দুর্বার স্কয়ার, গার্ডেন অফ ড্রিমস, লিম্বিনি, কোপান মনাস্ট্রি, সেনচেন মনাস্ট্রি ঘুরে দেখতে পারেন। কাঠমুন্ডু থেকে ৩২ কিলোমিটার দূরত্বে রয়েছে নাগরকোট, যা বিশ্বের সবচেয়ে উঁচু গ্রামগুলোর মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে ২১৭৫ মিটার উচ্চতায় অবস্থিত নাগরকোট থেকে আপনি ভোরে এভারেস্টের শৃঙ্গের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।
পোখারা যেতে চাইলে নাগরকোট থেকে ২২৬ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যা প্রায় ৭ ঘণ্টার গাড়ি ভ্রমণের মধ্যে পড়ে। সময় বাঁচাতে চাইলে ফ্লাইটও নিতে পারেন। পোখরা শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং সেখানে রাফটিং, প্যারাগ্লাইডিং, কায়াকিং, বাঞ্জি জাম্পিং, ক্যানিং ইত্যাদি অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ রয়েছে। পোখারার ফেওয়া লেকও জনপ্রিয় স্থান।
এছাড়া পোখারার সারাংকোটও একটি জনপ্রিয় জায়গা, যা পোখরা শহর থেকে ৪৫ মিনিটের দূরত্বে অবস্থিত। এখানে এভারেস্ট শৃঙ্গের দৃশ্য উপভোগ করা সম্ভব, যা প্রকৃতির রূপে মুগ্ধ করে।
থামেল নামক জায়গাটি নেপালের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে বিভিন্ন দামে হোটেল ভাড়া পাওয়া যায়, তবে বিদ্যুৎ সুবিধা না থাকলে আগে থেকেই জানিয়ে নিন জেনারেটর সুবিধা রয়েছে কিনা।
বাংলাদেশি নাগরিকদের জন্য নেপালের ভিসা ফ্রি! 🇳🇵
বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর একবার নেপালের ফ্রি ভিসা পেতে পারেন।
👉 প্রথমবার ফ্রি, দ্বিতীয়বার ভিসা ফি দিতে হবে।
👉 ভিসার মেয়াদ: ৬ মাস (৩০ দিনের ভ্রমণ অনুমতি)।
ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 📋:
1️⃣ পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস)।
2️⃣ ২ কপি ছবি (সাইজ: ৩.৫x৪.৫ সেমি)।
3️⃣ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (NID)।
4️⃣ ব্যাংক স্টেটমেন্ট: শেষ ৩ মাসের।
5️⃣ এনওসি বা ট্রেড লাইসেন্স: চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্য।
6️⃣ হোটেল বুকিং ডকুমেন্টস।
7️⃣ বিমানের রাউন্ড ট্রিপ টিকিট।
8️⃣ আবেদন ফর্ম।
প্রসেসিং টাইম এবং ঠিকানা 📍:
• ঠিকানা: নতুন বাজার, আমেরিকান এম্বাসির পেছনে, নেপাল এম্বাসি।
• আবেদন জমা: সকাল ৯:০০ – দুপুর ১২:৩০।
• ডেলিভারি টাইম: দুপুর ২:০০ – বিকাল ৪:০০।
• প্রসেসিং টাইম: মাত্র ৩ দিন।
অতিরিক্ত তথ্য ✈️:
• শিশুদের জন্য বাবা-মায়ের পাসপোর্ট ও স্কুলের NOC জমা দিতে হবে।
• ভিসার তারিখ নির্ধারণের সময় পরিকল্পনা অনুযায়ী সঠিক দিন উল্লেখ করুন।
• ফ্রি ভিসার সুবিধা বছরে মাত্র একবার প্রযোজ্য।
• ট্যুরিজমের জন্য অক্টোবর-ডিসেম্বর সেরা সময়।
বিশেষ পরামর্শ ⚠️:
• নেপালে হিমালয় অঞ্চলে ঘোরার জন্য গাইড রাখুন।
• পর্যাপ্ত নেপালি রুপি নিয়ে নিন, কারণ সব জায়গায় কার্ড চলে না।
• পরিবার নিয়ে ভ্রমণে সবাইকে আলাদা ডকুমেন্টস নিতে হবে।
এএ/
