ফিঙ্গার প্রিন্ট দিয়ে এনআইডির দাবি পর্দানশীন নারীদের

by Fatih Work

জাতীয় পরিচয়পত্রে চেহারা আর মুখের ছবি প্রদর্শন করে ছবি না তুলে শুধু ফিঙ্গার প্রিন্ট (হাতের আঙুলের ছাপ) নিয়ে পরিচয়পত্র দেওয়ার দাবি জানিয়েছেন ‘পর্দানশীন নারী সমাজ’ নামে একটি সংগঠন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন
banner

মানববন্ধনে পর্দানশীন নারী সমাজের সংগঠক আহমদ উম্মুল হায়া বলেন, ১৬ বছর যাবত পর্দানশীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত রাখা হয়েছে। আমরা ছবি নয়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাগরিকত্ব চাই।

এ সময় স্থানীয় পর্দানশীন নারীরা উপস্থিত ছিলেন। পরে কুড়িগ্রামে নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222