138
দেশের সবচেয়ে বড় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাক’-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে।
জানা যায়, আজ ৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৯টায় সারাদেশের নির্দিষ্ট কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা শুরু হয়।
বোর্ডটির তথ্য মতে, ৪৮তম এই কেন্দ্রীয় পরীক্ষা ৪৯টি জোনের আওতায় পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষায় অংশ নিয়েছে পাঁচ স্তরের শিক্ষার্থীরা।
আজ থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে ১০ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা কার্যক্রম চলবে।
কেএল/
