ডা. মেহেদি হাসান >>
গতকাল ড. নাসিমা হাসানের সাথে দুজন নারীবাদীর টিভি টকশোটা আপনারা শুনেছেন।
উপস্থাপক বলছেন, যেহেতু ৯০% মুসলমানের দেশ, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে এমন একজনকেও কেন কমিশনে রাখা হলো না?
নারীবাদী নারী উত্তর দিলেন, ধর্মকে টানতে চায় না বলে রাখেনি!
চিন্তা করুন, এই কমিশন রাষ্ট্রীয়ভাবে নারীদের প্রতিনিধিত্ব করছে, অথচ রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নারীর কোনো প্রতিনিধিত্ব রাখবে না। কারণ ধর্মকে তারা টানতে চায় না৷ টানতে না চাইলেও আঘাত ঠিকই করছে৷
নারীবাদী ম্যাডাম বলছেন, আমরা ধর্মকে আঘাত করিনি, ধর্মের বাইরে যারা আছে, তাদের জন্য বলেছি।
উপস্থাপক বললেন, বিভিন্ন ধর্মের মধ্যেই তো বেশির ভাগ নারী পড়ে, ধর্মের বাইরে কত পারসেন্ট নারী আছে?
নারীবাদী বললেন, আমরা ওসব জানি না!
উপস্থাপক বললেন, বাইরে আর কোন কোন দেশে এমন আইন আছে?
নারীবাদী এবার বললেন, আমরা ওসব জানি না। আমরা শুধু বাংলাদেশ নিয়ে কাজ করছি!
আসল ব্যাপার হলো, এই নারীবাদীরা প্রকৃতপক্ষে ব্রেনলেস। ড. নাসিমা হাসানের সামনে নারীবাদী দুটোকে ক্লাউনই মনে হলো।
শেষকথা, এদেশে নারীবাদীদের মগজের চেয়ে টিপের সাইজ বড়!
এআইএল/
