টাকা পাচারের জন্য কিছু লোক নামে মাত্র ফ্যাক্টরি করেছে: শ্রম উপদেষ্টা

by amirulislamluqman20@gmail.com

কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য বলে দাবি করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে তিনি এ দাবি করেন।

বিজ্ঞাপন
banner

সাখাওয়াত হোসেন বলেন, ‘কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। তারা ব্যাংক ঋণ নিয়ে টাকা পাচার করেছে। এখন শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না। তারা দেশ থেকে পালিয়ে গেছে। সে কারণে কিছু শিল্প কারখানা বন্ধ হয়েছে। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয়। ’

তিনি আরও বলেন, ‘শিল্প কারখানা ভালোভাবে চলার কারণে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন। তারা শ্রমিকদের দেখভাল করছেন। ভালো ব্যবসা করছেন।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222