নিশির শিশির সিক্ত চোখ

by Nur Alam Khan

নাজমুল হুদা মজনু >>>

বিনা মেঘের বর্ষণে বিনীদ্র সময় কাটে
নিশির শিশির সিক্ত চোখ
চেয়ে থাকে।
তারা ভরা আকাশের শরীরে
বিদ্যুৎ বাতি
চমকিত চাহনি বাগিচায়
এ কোন রাতি?
তিমির তমসায় খোলে দ্বার
কঠিন কালোয়
লাখো প্রাণের নৈশ মিছিল
অবাক আলোয়।
আকাশি কাফেলা শুভ্র ডানা স্নিগ্ধ সাঁতার
জান্নাতি সংবাদ নিয়ে আসে
দীপ্ত কাতার।
পবিত্র প্রাঙ্গণে প্রাণ চঞ্চল
ফুলেল ফিকির
সবেগে সামনে চলে এক
রবের জিকির।

বিজ্ঞাপন
banner

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222