স্পোর্টস ডেস্ক
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এর অষ্টম ম্যাচে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিছুটা ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রথমে ব্যাট করে হংকং নির্ধারিত ২০ ওভারে তোলে ১৪৯ রান ৪ উইকেটে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক নিজাকাত খান । ৩৮ বলে ৫২ রান, ৪টি চার ও ২ ছক্কার সাজানো ইনিংস। তার সঙ্গে ৪৬ বলে ৪৮ রানের ইনিংস খেলেন রাথ। ওপেনার জিশান আলী ২৩ রান করে চামিরার শিকার হন।
শ্রীলঙ্কার পক্ষে দুষ্মন্ত চামিরা ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পান হাসারাঙ্গা ও দাসুন শানাকা।
টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বেশ ভালোভাবেই এগোচ্ছিল। ১৫ ওভার শেষে স্কোরবোর্ডে ২ উইকেটে ১১৯ রান, জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩১ রান ৩০ বলে। তবে হংকং হাল ছাড়েনি।
১৬তম ওভারের শুরুতেই আউট হন ওপেনার নিশাঙ্কা। এরপর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা ১৭.১ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১২৭।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চাপে পড়া দলের হাল ধরেন ৯ বলেই ২টি চার ও ১টি ছক্কার মারে ঝড়ো ইনিংস খেলে। তার ক্যামিওতেই শেষ পর্যন্ত স্বস্তির জয় পায় শ্রীলঙ্কা।
হংকংয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক ইয়াসিম মুর্তজা। ৪ ওভারে ৩৭ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পান আয়ুশ শুক্লা, এহসান খান ও আইজাজ খান।
এই জয়ে ৮ দলের এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল শ্রীলঙ্কা, অন্যদিকে হংকংয়ের জন্য এটি ছিল আরেকটি হতাশাজনক পরাজয়
স্কোর সংক্ষেপ:
হংকং: ১৪৯/৪ (নিজাকাত ৫২*, রাথ ৪৮; চামিরা ২/৩০)
শ্রীলঙ্কা: ১৫০/৬, ১৮.৫ ওভার (হাসারাঙ্গা ২১*, নিশাঙ্কা ৪৩; মুর্তজা ২/৩৭)
টিএইচএ/
